লোহাগাড়ায় প্রতীক পেয়ে চেয়ারম্যান-মেম্বার প্রার্থীদের প্রচারণা শুরু

আপডেট : ২৩ মে ২০১৬, ০৯:৫১
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ৬ ইউনিয়নের নির্বাচন ৪ জুন। ইউনিয়নগুলো হচ্ছে- বড়হাতিয়া, পদুয়া, চরম্বা, কলাউজান, পুটিবিলা ও চুনতি। গত ২০ মে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা  প্রতীক পাওয়ার পর নিজ নিজ এলাকায় প্রচারণা  শুরু করে দিয়েছে। ভোটারদের দ্বারে-দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। উক্ত ছয় ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৮ জন, সংরক্ষিত সদস্য পদে ৫৬ জন ও সাধারণ সদস্য পদে ২২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  
 
বড়হাতিয়ায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সাজেদুর রহমান (নৌকা),জাতীয় পার্টির আহমদ কবির (লাঙল) এবং স্বতন্ত্র প্রার্থী  মুহাম্মদ জুনাইদ (আনারস) ও সৈয়দ আহমদ আনসারী (চশমা)। পদুয়ায় আওয়ামী লীগের আবচার আহমদ (নৌকা), বিএনপি‘র  জসিম উদ্দিন (ধানের শীষ) এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হমায়ূন কবির (অটোরিক্সা), মোস্তাক আহমদ সবুজ (মোটর সাইকেল) ও মো. জহির উদ্দিন (আনারস)। চরম্বায় আওয়ামী লীগের মোহাম্মদ শফিকুর রহমান (নৌকা), বিএনপি‘র শাহ আলম (ধানের শীষ) এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সাদাত উল্লাহ (মোটর সাইকেল), সামশুল আলম (আনারস) ও শফিকুল ইসলাম (চশমা)। কলাউজানে আওয়ামী লীগের আব্দুল ওয়াহেদ (নৌকা), বিএনপি‘র মোহাম্মদ ফজলে এলাহী চৌধুরী (ধানের শীষ) এবং স্বতন্ত্র প্রার্থী মো. নুরুল আলম চৌধুরী (অটোরিকশা), মো. আব্দুস সবুর (আনারস) ও মুহাম্মদ সাহাব উদ্দিন (চশমা)। পুটিবিলায় আওয়ামী লীগের মোহাম্মদ ইউনুস (নৌকা), বিএনপি’র ফরিদ আহমদ (ধানের শীষ), জাতীয় পার্টির মো. ফোরকান (লাঙল) এবং স্বতন্ত্র প্রার্থী ফরিদুল আলম (আনারস) ও অ্যাড. আবুল মোজাফ্ফর (মোটর সাইকেল)। চুনতিতে আওয়ামী লীগের মো. জয়নুল আবদিন (নৌকা), বিএনপি’র নুর মোহাম্মদ শহীদুল্লাহ (ধানের শীষ) এবং স্বতন্ত্র প্রার্থী সোলতান আহমদ (চশমা) ও মোহাম্মদ আইয়ূব (আনারস)। অন্যদিকে, বড়হাতিয়ায় ৮ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ৪০ জন সাধারণ সদস্য, পদুয়ায় ৭ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ২৯ জন সাধারণ সদস্য, চরম্বায় ১০ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ৩৬ জন সাধারণ সদস্য, কলাউজানে ১৪ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ৪০ জন সাধারণ সদস্য, পুটিবিলায় ৭ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ৪২ জন সাধারণ সদস্য এবং চুনতিতে ১০ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ৩৮ জন সাধারণ সদস্য বিভিন্ন ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বড়হাতিয়ায় মোট ভোটার ২৩ হাজার ১৪৯ জন, তন্মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৯৭৫ জন ও মহিলা ভোটার ১১ হাজার ১৭৪ জন। পদুয়ায় মোট ভোটার ২৫ হাজার ৭০৯ জন তন্মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৩৪৬ জন ও মহিলা ভোটার ১২ হাজার ৩৬৩ জন। চরম্বায় মোট ভোটার ১৬ হাজার ৭৮৪ জন তন্মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৬৪৪ জন ও মহিলা ভোটার ৮ হাজার ১৪০ জন। কলাউজানে মোট ভোটার ২০ হাজার ৪৮৬ জন তন্মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৩৯৬ জন ও মহিলা ভোটার ১০ হাজার ৯০ জন।
 
পুটিবিলায় মোট ভোটার ১৫ হাজার ৩৪১ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৭১৩ জন ও মহিলা ভোটার ৭ হাজার ৬২৮ জন। চুনতিতে মোট ভোটার ২০ হাজার ৩৯০ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৫৫৮জন ও মহিলা ভোটার ৯ হাজার ৮৩২জন।