সংযুক্ত আরব আমিরাতের দুবাই, সারজা, আবুধাবীতে অবৈধ অধিবাসীদের ব্যাপক ধরপাকড় অভিযান শুরু হয়েছে। শুধুমাত্র আমিরাতের জনবহুল প্রদেশ সারজাতে এ বৎসরের জানুয়ারি থেকে মে পর্যন্ত ভিক্ষুকসহ ছয় হাজার ছয় শ ৯৮ জন অবৈধ অধিবাসীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত অভিবাসীদের মধ্যে অনেকে ভিক্ষাবৃত্তি, মোবাইল ফ্রড স্কেম ও কার ওয়াশিং কাজে জড়িত বলে জানা যায়।
দুবাইতে দেরা দুবাইয়ের বাংলাবাজার থেকে শনিবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অন্তত ৭৫ জন অবৈধ অভিবাসীকে আটক করে স্থানীয় কারাগারে নেয়া হয়। আটক প্রবাসীরা অধিকাংশই- বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের নাগরিক বলে জানা গেছে।
আবুধাবীতেও স্থানীয় প্রশাসন অবৈধ অভিবাসীদের ধরপাকড় শুরু করেছে।
