রাজশাহীতে পাঁচ লাখ টাকা মূল্যের এক শ গ্রাম হেরোইনসহ এক বৃদ্ধকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। আটক আমজাদ হোসেন (৬৭) গোদাগাড়ী উপজেলার রাণীনগর গ্রামের বাসিন্দা।
মাদক নিয়ন্ত্রণ অধিদফতর সূত্র জানায়, রবিবার সকাল আটটায় আমজাদ হোসেন তার স্যান্ডেলের ভেতর অভিনব কায়দায় এক শ গ্রাম হেরোইন নিয়ে রাজশাহী থেকে যাত্রীবাহী বাসে ঢাকা যাচ্ছিলেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কয়েকজন সদস্য নগরীর কাটাখালি এলাকার বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির সামনে ওই বাসে তল্লাশি চালিয়ে আমজাদ হোসনেকে হেরোইনসহ আটক করে। এ ঘটনায় তার বিরুদ্ধে নগরীর মতিহার থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরে তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
