এবার সুপারকম্পিউটার উৎপাদনে ভারত

আপডেট : ২৪ মে ২০১৬, ১১:০৮
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপান, কানাডা, নিউজিল্যান্ডের মতো আরও কিছু দেশ সুপার কম্পিউটার তৈরি করেছে। এবার এই তালিকায় যুক্ত হতে যাচ্ছে ভারতের নাম। আগামী বছরই সুপারকম্পিউটার উৎপাদনে যাচ্ছে দেশের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।
 
সুপারকম্পিউটার তৈরির জন্য সাড়ে চার হাজার কোটি রুপির কর্মসূচি নিয়েছে ভারত।
 
এ ব্যাপারে ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আশুতোষ শর্মা জানান, গত বছরের মার্চে ন্যাশনাল সুপারকম্পিউটিং মিশনের পরিকল্পনা অনুমোদন দেয় সরকার। এর আওতায় আগামী সাত বছরে ৮০টি সুপারকম্পিউটার উৎপাদন করবে ভারত।
 
ভারতের সুপারকম্পিউটারগুলো তৈরি করবে সেন্টার ফর ডেভেলপমেন্ট অব অ্যাডভান্সড কম্পিউটিং। এগুলো জলবায়ু মডেলিং, আবহাওয়া পূর্বাভাসসহ নানা কাজে ব্যবহার করা হবে।
 
২০১৭ সালের আগস্টে প্রথম সুপারকম্পিউটারটি উন্মোচন করা হবে। সূত্র- টাইমস অফ ইন্ডিয়া।