পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

আপডেট : ২৪ মে ২০১৬, ১৩:৩২
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলা সদরের পূর্বধলা হাসপাতাল সংলগ্ন এলাকার মঞ্জুরুল হকের ছেলে।
 
নিহতের পরিবার জানায়, মঙ্গলবার সকাল ছয়টার দিকে শফিকুল নিজ বাসায় একটি ফ্যানে বৈদ্যুতিক সংযোগ দিচ্ছিলেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।