মিয়ানমারের উত্তরাঞ্চলে একটি রত্ন খনিতে ভূমিধসে কমপক্ষে ১২ জন মারা গেছে। এই দুর্ঘটনায় আরো অনেকে নিখোঁজ হয়েছে বলে আশংকা করা হচ্ছে।
কাচিন রাজ্যের পাকান্ত এলাকার স্থানীয় কর্মকর্তা নিলার মিন্ত মঙ্গলবার বলেন, আমরা এ পর্যন্ত ১২ জনের লাশ উদ্ধার করেছি। ভূমিধস যখন হয় তখন খনিতে প্রায় ৫০ জন কাজ করছিলেন। তিনি বলেন, নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। এএফপি।
