এবার চালকবিহীন গাড়ি আনছে ইউবার

আপডেট : ২৫ মে ২০১৬, ১০:৫৩
গুগল-অ্যাপলের পথ অনুসরণ করে এবার চালকবিহীন গাড়ি বাজারে আনতে চলেছে বহুজাতিক অনলাইন ট্যাক্সি সেবাদানকারী প্রতিষ্ঠান ইউবার। সম্প্রতি এই চালকবিহীন গাড়ির উদ্বোধন করা হয় পিটসবার্গে। আধুনিক প্রযুক্তিতে চলা এই চালকবিহীন গাড়ি টেক্কা দেবে গুগল ও অ্যাপলের উন্নত প্রযুক্তির চালকবিহীন গাড়িগুলিকে।
 
পিটসবার্গ অ্যাডভান্সড টেকনোলজিস সেন্টার এবং কারনেজিক মেলন ইউনিভার্সিটি’র মিলিত প্রচেষ্টায় এই নতুন গাড়ি বাজারে আসছে।
 
ফোর্ড গাড়িকে ব্যবহার করেই ইউবারের এই চালকবিহীন গাড়ির সেবা চালু হবে বলে জানা গেছে।
 
বর্তমানে চালকবিহীন গাড়ির উন্নয়নে কাজ করছে একাধিক গাড়ি ও প্রযুক্তি প্রতিষ্ঠান। গুগল-অ্যাপল ছাড়া এরকম গাড়ির উন্নয়নে কাজ করে যাচ্ছে তেসলা। ইতোমধ্যে স্ব নিয়ন্ত্রিত গাড়ির উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে সক্ষম হয়েছে চীনের কয়েকটি গাড়ি ও প্রযুক্তি প্রতিষ্ঠান।