চাটমোহর-পাবনা সড়কের চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের ভবানীরপুর নামক স্থানে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে গরুবাহী নসিমনের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর দুইজন। আহতদের প্রথমে আটঘরিয়া ও অবস্থার অবনতি হলে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন, চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের নড়াইখালি গ্রামের আমিরুল ইসলাম (৩৫)। আহতরা হলেন, পাবনা সদর উপজেলার কোমপুর গ্রামের সাদ্দাম হোসেন (২৫) ও রাবেয়া খাতুন (২২)।
আরও পড়ুন: জাবালে নূরের মতো ঢাকার কোনো রুটে চলবে না সু-প্রভাত!
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চাটমোহর উপজেলার ভবানীপুর নামক স্থানে চাটমোহর থেকে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে গরুবাহী ইঞ্জিন চালিত নসিমনের মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটে।
ইত্তেফাক/কেকে
