হ্যাকিং থেকে বাঁচাবে 'হ্যাকড'

আপডেট : ৩১ মে ২০১৬, ১০:৪৯
হ্যাকারদের হাত থেকে নিরাপদ নয় কিছুই। বিভিন্ন ডিভাইস থেকে নামীদামী ওয়েবসাইট, গাড়ি থেকে গ্যাস স্টেশন কিছুই বাদ যায় না এদের আগ্রাসন থেকে। এদের দৌরাত্ম্যের কাছে রাষ্ট্রের নিরাপত্তাও যেন অরক্ষিত। প্রতিরোধক ব্যবস্থা উন্নত করেও মুক্তি নেই যেন।
 
আজকাল ইমেল বা ফোন হ্যাক হচ্ছে যখন-তখন। আর এই ইমেল বা ফোন হ্যাক হয়ে যাওয়া কিন্তু অজান্তেই বড়সড় বিপদ ডেকে আনতে পারে। এবার আপনার স্মার্টফোন বা ল্যাপটপ বা ডেস্কটপটিকে খুব সহজেই হ্যাক হওয়ার হাত থেকে বাঁচানো সম্ভব।
 
আপনার স্মার্টফোনটিতে বাইরের কেউ উঁকি মারছে না তো? ল্যাপটপ থেকে ডেটা অন্য কোথাও চলে যাচ্ছে না তো? মোবাইল বা ল্যাপটপ হ্যাক হয়েছে কীভাবে বুঝবেন?
 
বিশেষ খাটনির প্রয়োজন নেই। একটা অ্যাপ ডাউনলোড করে নিলেই এই সমস্যা থেকে মিলবে মুক্তি। অ্যাপের নাম 'হ্যাকড'। প্রথমেই জানিয়ে রাখা ভাল, অ্যাপটি এপিআই-এর সঙ্গে সংযুক্ত। এইচটিপিপিএস-এর নিয়ম মেনে চলে এপিআই। ফলে অ্যাপটি সম্পূর্ণ নিরাপদ।
 
অ্যাপটি কীভাবে কাজ করবে? অ্যাপটি ডাউনলোড করা মাত্র একটি অ্যাকাউন্ট সেট করতে বলা হবে। এর মাধ্যমেই আপনার স্মার্টফোন ও ল্যাপটপে নজর রাখবে অ্যাপটি। প্রতি ১২ ঘণ্টা অন্তর অ্যাপটি নিজে থেকেই রিফ্রেশ করে দেখে নেবে আপনার ডিভাইস কেউ হ্যাক করার চেষ্টা করেছে কি না। তার মাঝে আপনি চেক করতে ভুলে গেলেও অসুবিধে নেই। নোটিফিকেশনের মাধ্যমে অ্যাপ আপনাকে চেক করার কথা মনে করিয়ে দেবে।
 
অ্যাপটিকে আরও উন্নত ও নিরাপদ করার প্রচেষ্টা চলছে। তবে আপনি চাইলে এখনই 'হ্যাকড' অ্যাপ ডাউনলোড করতে পারেন।
 
তবে শর্ত একটাই। আর তা হলো আপনার স্মার্টফোন অথবা ল্যাপটপটি উইন্ডোজ ১০ ভার্সনের হতে হবে। সূত্র- ডেক্কান ক্রনিক্যাল।