বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে মোবাইলের মাধ্যমে স্বাস্থ্য সেবা দিচ্ছে ডক্টরস বিডি ডটকম। এখন থেকে যে কেউ নির্দিষ্ট ফি এর বিনিময়ে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এই সেবা নিতে পারবেন দেশের যে কেউ।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়। বিবৃতিতে জানায়, প্রবাসীরাও এই সেবা নিতে পারেন। একদল অভিজ্ঞ ডাক্তারের সমন্বয়ে তৈরি এই টিম খুব শীঘ্রই ২৪ ঘণ্টা সেবা চালু করবে।
কল সেন্টারের নাম্বার ০৯ ৬৬৬ ৭০৮ ৭০৮
