হারবাল পণ্য খাদির প্রদর্শনীতে সাবিলা নূর

আপডেট : ০৫ জুন ২০১৬, ১১:৪৪
 
ভারতের ঐতিহ্যবাহী হারবাল পণ্য খাদির প্রদর্শনী হয়ে গেল বাংলাদেশের বনানীতে অবস্থিত হোটেল সেরিনায়। দুদিনব্যাপি এক প্রদর্শনীতে অংশ নেয় দেশী এই ব্র্যান্ড। দেশীয় রি-সেলার এন এস ইন্টারপ্রাইজের কর্ণধার নাহিয়ান ইবনে সালাম উপস্থিত ছিলেন। অতিথি হিসেবে ছিলেন অভিনেত্রী সাবিলা নূর।
 
১৯৬৩ সাল থেকে পরিচিত ব্র্যান্ডটি প্রসঙ্গে নাহিয়ান ইবনে সালাম বলেন, এই উৎসবের নাম ছিল বাংলাদেশ মেকআপ ফেস্টিভ্যাল। এন এস রি-সেলার খাদির পণ্যের। ১০০ ভাগ ন্যাচারাল পণ্য, কোনো ক্যামিকেল ব্যবহার করা হয় না। এশিয়ান, ইউরোপসহ ২৫টি দেশে রফতানি করা হয়।
 
এদিকে সাবিলা নূর বলেন, আয়ুর্বেদিক এ পণ্যটি সত্যিই অসাধারণ। কোনো পার্শ্ব-প্রতিক্রিয়া নেই বলে জেনেছি। সকলের ব্যবহার করা উচিত।
 
এ সময় সেখানে আরো উপস্থিত ছিল মডেল জোভান, শেহতাজ, মুনিরা, বেনজির ইশরাত প্রমুখ। ৩ ও ৪ জুন এই স্টলটির প্রদর্শনী চলে হোটেল সেরিনায়।