মানিকগঞ্জের ঘিওর ও শিবালয় উপজেলার ১৪টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়াম্যানদের শপথ অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
মানিকগঞ্জ জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস তার হল রুমে দুটি উপজেলার ১৪ জন চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান।
এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ স্থানীয় সরকারের উপ- পরিচালক মো. আয়াতুল ইসলাম, মানিকগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান, ঘিওর উপজেলা নির্বাহী অফিসার মাহবুবা আইরিন, শিবালয় উপজেলা নির্বাহী অফিসার এ কে এম গালিভ খান উপস্থিত ছিলেন।
