যুক্তরাষ্ট্রে গায়িকাকে গুলি করে হত্যা

আপডেট : ১১ জুন ২০১৬, ১৪:৪৬
 
যুক্তরাষ্ট্রের ওরল্যান্ডোতে টিভি রিয়ালিটি শো দ্য ভয়েসের সাবেক প্রতিযোগী ও গায়িকা ক্রিস্টিনা গ্রিমি বন্দুকের গুলিতে আহত হওয়ার পর মারা গেছে।
 
ওরল্যান্ডে পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, কনসার্টে গান গাওয়ার সময় এক ব্যক্তি গায়িকাকে লক্ষ্য করে গুলি করে। এতে আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসা চলাকালে মারা যায় ক্রিস্টিনা। এ সময় ক্রিস্টিনার ভাইয়ের সঙ্গে বন্দুকধারীর হাতাহাতি চলাকালে বন্দুকধারী নিজেই আত্মহত্যা করে।
 
এক টুইট বার্তায় ওরল্যান্ডো পুলিশ জানায়, অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, ক্রিস্টিনা গ্রিমি আহত হওয়ার পর মারা গেছেন।
 
IMG0
 
এদিকে ক্রিস্টিনার প্রচার ব্যবস্থাপক গণমাধ্যমকে বলেন, ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের নিশ্চিত করছি, ক্রিস্টিনা মারা গেছে। বর্তমানে তাকে তার বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে।
 
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের জনপ্রিয় রিয়ালিটি শো 'দ্য ভয়েস'-এর ষষ্ঠ সিজনে তৃতীয় হয়েছিলেন ক্রিস্টিনা গ্রিমি। বিবিসি।