পোর্টফলিও মোবাইল অ্যাপ আনল রেভারি

আপডেট : ১২ জুন ২০১৬, ১২:৪০
বাংলাদেশি সফটওয়্যার ও মোবাইল অ্যাপ্লিকেশন নির্মাতা প্রতিষ্ঠান রেভারি ল্যাব মিমোসা নিজস্ব পোর্টফলিও মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করেছে। অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের জন্য তৈরি এই অ্যাপ্লিকেশনটি ব্যাবহার করে রেভারি সম্পর্কে যে কোন তথ্য জানতে পারবেন আগ্রহীরা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর নাসিমা আক্তার নিশা।
 
 তিনি জানান, গত চার বছরে গুগল অ্যান্ড্রয়েড ও অ্যাপল আইওএস প্লাটফর্মে ৭৫ টিরও বেশি মোবাইল অ্যাপ্লিকেশন ও মোবাইল গেমস বানিয়েছে রেভারি। রেভারি দেশে এবং দেশের বাইরে আমেরিকা, কানাডা, ইউরোপ এর অনেক কোম্পানির সঙ্গে কাজ করেছে।
 
তিনি আরো জানান, অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে হাউ টু ওয়্যার এ শাড়ি, ম্যাচ মেকার, উন্মাদ, ফ্রাপি বার্ড, রক অ্যান্ড রোল, পোসড এগ, ক্যানভাস, এস্কেপবোট, ক্রিকেট রেকর্ড-২০১১, হাউ মাচ ইউ নো বাংলাদেশ, ডেথ কিস ও হলিউড ম্যানিয়া ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এরই ধারাবাহিকতায় বিশ^ব্যাপি আমাদের পরিচিতি তুলে ধরার জন্য অ্যাপ্লিকেশনটি তৈরি করা হয়েছে।
 
এদিকে, মোবাইল অ্যাপ্লিকেশন ও গেমস ডেভেলপমেন্টের পাশাপাশি বর্তমানে প্রতিষ্ঠানটি ওয়েবসাইট ডেভেলপমেন্ট, কাস্টম ওয়েব অ্যাপ্লিকেশন, অ্যাপ স্টোর সার্ভিস, মোবাইল অ্যাপ মার্কেটিং, অ্যাপ স্টোর রিচার্স এবং আইটিইএস সার্ভিস নিয়ে কাজ করছে। বিস্তারিত: +৮৮০১৮৬৫-৪৪৪৪১৯ ও মেইল: [email protected], [email protected] ঠিকানায়।