এ৫৯ মডেলের নতুন একটি ফোন আনতে যাচ্ছে চীনভিত্তিক স্মার্টফোন নির্মাতা অপ্পো। ১৮ জুন থেকে রোজ গোল্ড ও গোল্ড রঙে বাজারে আসবে ডিভাইসটি।
মেটাল ইউনিবডি ডিজাইনের এই ফোনের দাম নির্ধারণ করা হয়েছে ২৭৪ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১ হাজার ৬০০ টাকা।
ফোনটিতে রয়েছে ৭২০x১২৮০ পিক্সেল রেজ্যুলেশনের ৫.৫ ইঞ্চির ডিসপ্লে। অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম চালিত ডিভাইসটিতে ১.৫ গিগা হার্জ অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে।
৩ গিগাবাইট র্যামের এই ফোনে ১২৮ গিগাবাইটের ইন্টারনাল মেমরি সুবিধা পাওয়া যাবে, যা মাইক্রো এসডি কার্ড দিয়ে আরও বাড়ানো যাবে।
এতে আরও আছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর প্রযুক্তি ও ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।
কানেক্টিভিটির দিক থেকে ফোনটি ফোরজি, এলটিই, থ্রিজি, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এবং ইউএসবি ওটিজি সুবিধা সমর্থন করবে। সূত্র- টাইমস অফ ইন্ডিয়া।
