নোয়াখালীতে জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ গ্রেফতার ৫৩

আপডেট : ১২ জুন ২০১৬, ১৪:৫৬
 
সন্ত্রাস ও জঙ্গি দমনে দেশব্যাপী পুলিশের সাঁড়াশি অভিযানের তৃতীয় দিন শনিবার দিবাগত রাতে  নোয়াখালীতে জামায়াত-শিবিরের ১২জন ও এক অস্ত্রধারী সন্ত্রাসীসহ ৫৩ জনকে কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
 
গ্রেফতারকৃতদের মধ্যে বেগমগঞ্জের মিরওয়ারিশপুর ইউনিয়ন জামায়াত আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদের রহমান মাসুদ, দুর্গাপুর ইউনিয়ন জামায়াতের আমীর একেএম এলাহি রুমি, একই থানায় তালিকাভুক্ত সন্ত্রাসী জামায়াতের আলাউদ্দিন, মাসুদ এবং সোনাইমুড়ী থানার তালিকাভুক্ত সন্ত্রাসী জামায়েতের মমিন উল্যাহ। 
 
এছাড়া চাটখিল থানার ৬নম্বর তালিকাভুক্ত অস্ত্রধারী সন্ত্রাসী আবদুল মালেকসহ বিভিন্ন মামলার পলাতক ও সাজাপ্রাপ্ত আসামিসহ আরো ৪১জনকে পুলিশ গ্রেফতার করে।