আপনজোনে অনলাইন ঈদ কেনাকাটা উৎসব

আপডেট : ১৩ জুন ২০১৬, ১৯:১৮
বাংলাদেশের প্রেক্ষাপটে সব থেকে বড় কেনাকাটার উৎসব পালিত হয় ঈদকে কেন্দ্র করে। এ সময় রাজধানী সহ সারা দেশের বিপনী বিতানগুলো ক্রেতাদের পদচারনায় মুখরিত হয়ে উঠে। তবে এবার অভিজাত শপিং মল গুলো ছাড়াও বিভিন্ন অনলাইন ভিত্তিক ই-কমার্স সাইটের দিকেও ক্রেতাদের আগ্রহ ও ঝোঁক দেখা যাচ্ছে।
 
ঈদ উপলক্ষে শপিং সাইট আপনজোন ডটকমে ( www.aponzone.com ) ঈদ কেনাকাটা উৎসব শুরু হচ্ছে ১৫ই জুন থেকে।
 
চাঁদ রাত পর্যন্ত চলা এই ঈদ উৎসবের সময় থাকছে ক্রেতাদের জন্য ঈদের পোশাক, গহনা, ঘড়ি, পারফিউম, টি-শার্ট, মোবাইল ফোন সহ সকল পন্যের উপর বিশেষ ছাড় এবং যেকোন কিছু কিনলেই নিশ্চিত উপহার।
 
আপনজোন ডটকমে এ উৎসব চলাকালিন সকল ক্রেতাই বাংলাদেশের যেকোন স্থানে পাবেন ফ্রী হোম ডেলিভারি সুবিধা। এছাড়াও সিটি ব্যাঙ্ক এর যেকোন গ্রাহক পাবেন অতিরিক্ত ১০% ডিসকাউন্ট।
 
এ সম্পর্কে আপনজোন ডটকম এর সিইও আসিফ আহনাফ জানান, ‘আপনজোনে বিভিন্ন ক্যাটাগরি থেকে কেনাকাটার উপর সকল ক্রেতাই পাবেন ৫% থেকে ৫০% ক্যাশব্যাক যা তিনি পরবর্তিতে যেকোন সময় আপনজোন ডটকম থেকে কেনাকাটায় ব্যবহার করতে পারবেন। এছাড়াও ঈদের বিশেষ অফার হিসেবে  মাত্র ৭৪০ টাকায় ১ বছরের বিক্রয়োত্তর সেবা সহ মাল্টিমিডিয়া ডুয়েল সিম মোবাইল ফোন পাওয়া যাবে।’
 
উল্লেখ্য ঈদকে সামনে রেখে আপনজোন ডটকমকে এসেছে নতুন নতুন ডিজাইনের শাড়ি, থ্রীপিস, গহনা, প্রসাধনী, টি-শার্ট, ঘড়ি, সানগ্লাস, বিভিন্ন ঘর সাজানো ও রান্নাঘরের সামগ্রী এবং নিত্যনতুন সব প্রযুক্তি পণ্য ও গ্যাজেট।