সমকামীদের একটি ম্যাগাজিনের প্রচ্ছদে প্রিন্স উইলিয়ামের ছবি ছাপা হয়েছে। ব্রিটিশ রাজপরিবারের প্রথম সদস্য হিসেবে কোনো সমকামীদের প্রচ্ছদে তার ছবি ছাপা হলো।
‘অ্যাটিচুড’ নামের ঐ ম্যাগাজিনে প্রিন্স উইলিয়াম সমকামীদের বিরুদ্ধে নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছেন। তিনি বলেছেন, শুধু যৌন দিকের বিচারে কারো বিরুদ্ধে বেপরোয়া আচরণ করা ঠিক নয়।
এমনকি সমকামীদের অভিজ্ঞতার কথা শুনতে কেনসিংটন প্যালেসে আমন্ত্রণ জানান প্রিন্স উইলিয়াম। সেখানে নয়জনের সঙ্গে কথা বলেন তিনি।
উইলিয়াম আরো বলেছেন, যৌন ইস্যুতে বা অন্য কোনো কারণে কেউ বাজে আচরণের শিকার হতে পারে না। তা ছাড়া যারা এ ধরনের জীবন যাপন করছে, তাদের ওপর এ নিয়ে ঘৃণা করাও উচিত নয়।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের অরল্যান্ডো শহরে সমকামীদের নাইটক্লাবে হামলায় ৪৯ জন নিহত হওয়ার ঘটনায় মঙ্গলবার একটি শোক বইয়ে স্বাক্ষর করেন প্রিন্স উইলিয়াম। এসময় তার সঙ্গে কেট মিডলটনও ছিলেন। খবর: বিবিসি।
