ঢাকা কলেজ ছাত্রলীগের মারামারি

আপডেট : ১৬ জুন ২০১৬, ২১:৫৬
ঢাকা কলেজ ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।
 
বৃহস্পতিবার বিকালে কলেজে মিলনায়তনে সংঘর্ষে আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
 
মেডিকেল পুলিশ ফা্ঁড়ির এসআই  মো.বাচ্চু মিয়া জানান, রহমত ও রুবেল নামে ঢাকা কলেজের ওই দুই শিক্ষার্থী হাত ও মাথায় আঘাত পেয়েছেন। মারামারি শুরু হলে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ শিক্ষার্থীরা এদিক-ওদিক ছুটাছুটি শুরু করেন। সংঘর্ষের খবর শুনে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কলেজ ক্যাম্পাসের ভেতরে দুই পক্ষের মধ্যে মারামারির প্রভাব বাইরের রাস্তায় পড়েনি।