গাড়িতে আটকা পড়ে যুক্তরাষ্ট্রে ৩ বছরে শিশুর মৃত্যু

আপডেট : ১৭ জুন ২০১৬, ১৮:০৮
যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে গাড়িতে আটকা পড়ে ইভান ত্রপোলিন নামে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। প্রচণ্ড গরমের কারণে গাড়ির ভেতরের তাপমাত্রা বেড়ে যাওয়ায় শিশুটি হৃদপিণ্ড বন্ধ হয়ে মারা যায়।
 
নিউইয়র্ক ডেইলি নিউজের খবরে বলা হয়, ঘটনাটি ঘটে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে।  বৃহস্পতিবার দুপুর ২টায় গাড়ির ভেতর তার মরদেহ পাওয়া যায়।
 
তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছে, শিশুটি কোনোভাবে গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। ঘর থেকে বের হয়ে গাড়িতে ঢুকে পেছনের সিটে গিয়ে বসে সে। খুব সম্ভবত সে খেলনা খুঁজছিল। তবে আর বের হতে পারেনি। প্রায় ৪৫ মিনিট ভেতরে আটকা পড়ে মারা যায় সে। তীব্র গরমে গাড়িটিও গরম হয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
 
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, ওই সময় হিউস্টন শহরে তাপমাত্রা ছিল প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস। তবে শিশুটির বাবা-মা ঘটনার সময় কোথায় ছিলেন তা জানাতে পারেনি গণমাধ্যম। দমকল বাহিনীর কর্মকর্তারা নিউইয়র্ক ডেইলিকে জানান, শিশুটির মা নিজে একজন ক্যান্সার রোগী। প্রতিবেশীরা জানায়, শিশুটি খুবই চঞ্চল প্রকৃতির ছিল। সারাক্ষণ এদিক-ওদিক দৌড়াতো।