আসাদের বিরুদ্ধে যুদ্ধ করার পক্ষে মার্কিন কর্মকর্তারা

আপডেট : ১৭ জুন ২০১৬, ১৯:১৭
সরাসরি বাশার আল-আসাদের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার পক্ষে অবস্থান নিয়েছেন মার্কিন কূটনীতিকরা। ৫০ জনেরও বেশি কূটনীতিক বাশারের বিরুদ্ধে হামলার পক্ষে অভ্যন্তরীণ এক স্মারকে সই করেছে।
 
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, সিরীয় নীতি নিয়ে কাজ করা ৫১ জন কর্মকর্তা এ অভিযানের পক্ষে মত প্রদান করেন।
 
ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, আসাদের বিরুদ্ধে এই সামরিক অভিযান ওবামা প্রশাসনের পররাষ্ট্র নীতিতে মৌলিক পরিবর্তন আনতে পারে।
 
এই স্মারকে সই না করা একজন কর্মকর্তা রয়টার্সকে জানান, মার্কিন প্রশাসন সিরিয়ায় হামলার ব্যাপারে বিপক্ষ অবস্থানেই থাকবে।
 
আইএস দমন অভিযানে প্রায় ৩০০ স্পেশাল ফোর্স সদস্য সিরিয়ায় নিযুক্ত রয়েছে। বাশারের বিরুদ্ধে এখনো আনুষ্ঠানিকভাবে অভিযান ঘোষণা করেনি দেশটি।