ছয় অপারেটরকে দিতে হবে শত কোটি টাকা

আপডেট : ১৮ জুন ২০১৬, ০০:৪২
উচ্চ আদালতের আপিল বিভাগ ছয় অপারেটরকে ভ্যাট বাবদ ৯৫ কোটি টাকা পরিশোধ করতে বলেছে। এর আগে জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিট ওই অর্থ পরিশোধের নির্দেশ দিয়েছিল।  কোম্পানিগুলো তখন রিট আবেদন করলে হাই কোর্ট কর স্থগিত করেছিল।
এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে গেলে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ বৃহস্পতিবার তা নিষ্পত্তি করে আদেশ দেয়।