মেহেরপুরে নির্মাণাধীন বাড়ির ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আপডেট : ১৮ জুন ২০১৬, ০৯:২৬
 
মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ার চার তলা নির্মাণাধীন একটি বাড়ির ছাদ থেকে পড়ে শাকিল আহমেদ (১৭) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।  শুক্রবার সন্ধায় এ ঘটনা ঘটে। শাকিল আহমেদ শহরের গোরস্থানপাড়ার খাইরুল ইসলামের ছেলে।
 
এলাকাবাসী জানায়, শাকিল আহমেদ শহরের স্টেডিয়ামপাড়ার একটি বাড়ির ৪র্থ তলার সিড়ি ঘরের কাজ করার সময় অসাবধানতা বশতঃ পা ফসকে নিচে পড়ে যান। এতে তিনি মারাত্মক আহত হন। দ্রুত তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাতে মৃত ঘোষণা করেন।
 
শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে মেহেরপুর পৌর কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।