আইএসের হামলা : ইরাক নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্য নিহত

আপডেট : ১৮ জুন ২০১৬, ১২:২৯
 
ইরাকের উত্তরাঞ্চলে তুজ খুরমাতু এলাকায় জঙ্গি সংগঠন আইএস’র এক হামলায় স্থানীয় নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্য নিহত হয়েছেন। বাগদাদ থেকে ১৬০ কিলোমিটার দূরে অবস্থিত এই অঞ্চলে বৃহস্পতিবার হামলা চালানো হয়।
 
স্থানীয় তুর্কি সৈন্যদের প্রধান আবু রিধা আল নাজ্জার বলেন, নিহত ১৫ জনের মধ্যে ৬ জন ইরাকি পুলিশ বাহিনীর এবং ৬ জন হাশেদ আল তুর্কমানীর সদস্য। তারা দায়েশের সঙ্গে যুদ্ধে নিহত হয়েছেন।
 
হাশেদ আল তুর্কমানী মূলত ইরান ভিত্তিক হাশিদ আল সাবি গোষ্ঠির স্থানীয় সমর্থন পুষ্ট গোষ্ঠি।
 
এদিকে এই হামলার পর আইএস এখন পর্যন্ত কোন বিবৃতি দেয়নি। টাইমস অব ইন্ডিয়া।