কুষ্টিয়ায় তিন কোচিং সেন্টার থেকে ১৮ শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে শহরের কোটপাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।
কুষ্টিয়া মডেল থানার ওসি সাহবুদ্দিন জানান, ওই কোচিং সেন্টারগুলোতে শিবিরকর্মীরা নাশকতার গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে যায় পুলিশ। পরে বেলা সাড়ে ১২টার দিকে ওই তিন কোচিং সেন্টার থেকে একে একে ১৮ শিবিরকর্মীকে আটক করা হয়।
