সিংহের মুখ থেকে সন্তানকে বাঁচালেন মা

আপডেট : ১৯ জুন ২০১৬, ১৩:৩৭
 
সিংহের মুখ থেকে বেঁচে আসা প্রায় অসম্ভব। কিন্তু সেখান থেকে সন্তানকে বাঁচিয়ে আনলেন এক মা। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রে কলোরাডো রাজ্যে এই ঘটনা ঘটে।
 
কর্মকর্তাদের বরাত দিয়ে রবিবার বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, পাঁচ বছরের একটি শিশু তাদের বাড়ির সামনের উঠোনে একটি পাহাড়ি সিংহের আক্রমণের শিকার হয়। শিশুটির মা চিত্কার শুনে বাড়ির বাইরে এসে দেখতে পান সিংহটি তার সন্তানের ওপর উঠে আছে। এই দৃশ্য দেখে ঐ মা সিংহটির একটি পা আঁঁকড়ে ধরেন। একই সঙ্গে নিজের ডান হাত সিংহটির মুখে ঢুকিয়ে দেন এবং সন্তানের মাথা সিংহের কবল থেকে রক্ষা করেন।
 
শিশুটির মুখ, হাত ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ডেনভারের একটি হাসপাতালে সে চিকিত্সাধীন অবস্থায় আছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল। এদিকে শিশুটির মায়ের হাতে কামড়ের দাগ রয়েছে। এছাড়াও পায়ে আঁঁচড়ের দাগ রয়েছে।
 
ঘটনার পর সিংহটি দৌড়ে পালিয়ে গেছে। সেটির বয়স দুই বছর ছিল বলে ধারণা করা হচ্ছে।
 
বন্যপ্রাণী কর্মকর্তার বলেছেন, ঘটনার পর তারা বাড়ির কাছে একটি সিংহটি হত্যা করেছে। কয়েক ঘণ্টা পর ঐ এলাকায় আরো একটি সিংহ হত্যা করা হয়েছে।