না পড়েই সংবাদ ‘শেয়ার’ করে ৬০ শতাংশ মানুষ

আপডেট : ১৯ জুন ২০১৬, ১৮:০০
সামাজিক যোগাযোগ মাধ্যম এখন অনেকের কাছে সংবাদের বিকল্প উৎস হয়ে উঠেছে এবং গণমাধ্যমগুলোও তাদের সামাজিক যোগাযোগ ক্ষেত্রকে বেশ গুরুত্বের সঙ্গে ব্যবহার করে। তবে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ও ফ্রেঞ্চ ন্যাশনাল ইন্সটিটিউটের গবেষকরা এক সমীক্ষায় দেখিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তত ৬০ শতাংশ মানুষ সংবা
 
তরুণদের কাছে খবরের উৎস হিসেবে এখন টিভির চেয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমের জনপ্রিয়তা বেশি। তবে খবরে কী লেখা আছে, তা না পড়েই ৬০ শতাংশ পাঠক তা শেয়ার করে বসেন। না পড়ে খবর শেয়ার করার এ প্রবণতা রাজনৈতিক ও সাংস্কৃতিক মতামতের যৌথ প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
 
গবেষণায় ২৮ লাখ টুইটার শেয়ারের বিষয়টি নিয়ে বিশ্লেষণ করে দেখা গেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করা ৫৯ শতাংশ লিংকে কেউ কখনো ক্লিক করে না। গবেষক আরনড লেগট বলেন, পড়ার চেয়ে লেখা শেয়ার করতে পছন্দ করে মানুষ। এটাই বর্তমানকালের তথ্য ব্যবহারের আসল চিত্র। কোনো খবরে সারসংক্ষেপ বা সারসংক্ষেপের সারসংক্ষেপ থেকে মতামত বুঝে নেন ব্যবহারকারী। কষ্ট করে ভেতরে যাওয়ার চেষ্টা করেন না। ওয়াশিংটন পোস্ট।