প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্বিতীয়বারের মত আন্তর্জাতিক যোগ ব্যায়াম দিবস উদযাপন করবে ভারত। চণ্ডীগড়ে দিবসের মূল আয়োজনটি হবে নরেন্দ্র মোদীর নেতৃত্বে। এছাড়াও কেন্দ্রীয় সরকারের ৫৭ জন মন্ত্রী বিভিন্ন যায়গায় যোগ দিবসের আয়োজনে নেতৃত্ব দিবেন।
কেন্দ্রীয় সরকারের উদ্যোগে ভারতজুড়ে দিবসটি উদযাপনের প্রস্তুতি চলছে। কোন মন্ত্রী কোথায় যোগাসনের নেতৃত্ব দিবেন তা ঠিক করে দিয়েছেন প্রধানমন্ত্রী নিজেই। উত্তর প্রদেশে নির্বাচনের আগ দিয়ে পালিত হবে দিবসটি। ১০ জন মন্ত্রীকে এই রাজ্যে সমস্ত আয়োজন সম্পন্ন করার দায়িত্ব দেয়া হয়েছে।
২০১৪ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশন থেকে ২১ জুনকে আন্তর্জাতিক যোগ ব্যায়াম দিবস হিসেবে ঘোষণা দেয়া হয়। বিশ্বের ১৯০ টি দেশ একটি নির্দিষ্ট দিনকে যোগ দিবস হিসেবে পালন করার পক্ষে সমর্থন দেয়।
এর পর ২০১৫ সালে মোদীর নেতৃত্বে দিল্লির ঐতিহাসিক রাজপথে ৩৬ হাজার মানুষের অংশগ্রহণে প্রথম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হয়েছিল। সূত্র: এনডিটিভি
