আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি বাসে আত্মঘাতী বোমা হামলা ঘটিয়েছে তালেবান। এ ঘটনায় ১৪ জন মারা গেছেন এবং আহত হয়েছেন আরো ৮ জন। কাবুল পুলিশ জানায়, সরকারি কর্মকর্তাদের যাতায়াতের জন্য ব্যবহার করা হত বাসটি। এখানে মৃতদের অনেকেই নেপালের হতে পারে বলে ধারণা করেছে তারা। এখনও তাদের জাতীয় পরিচয় খোঁজা চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।
রয়টার্স ও এবিপি লাইভ জানায়, সোমবার সকালে বাসটি কাবুলের সরকারি কর্মকর্তাসহ আরো বেশ কয়েকজনকে বহন করছিল। এ সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর সেখানে আফগান পুলিশ ও উদ্ধারকারী দল তৎপরতার সঙ্গে কাজ করে। রয়টার্স ও এবিপি লাইভ।
