নারায়ণগঞ্জে কাভার্ডভ্যান চাপায় অটোরিকশার চালক নিহত

আপডেট : ২০ জুন ২০১৬, ১০:৪১
 
নারায়ণগঞ্জের হাজীপুরে বসুন্ধরা গ্রুপের কাভার্ডভ্যানের চাপায় সেকান্দার (৩০) নামের এক সিএনজি অটোরিকশার চালক নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাত দেড়টায় বন্দর মদনপুর রোডে হাজীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত সেকান্দার বন্দর সোনাকান্দা এলাকার কাশেম মৃধার ছেলে।
 
বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আসানউল্লাহ চৌধুরী জানান, রাত দেড়টার দিকে বন্দর খেয়াঘাট থেকে যাত্রী নিয়ে কলাগাছিয়া যাচ্ছিল অটোরিকশাটি। পথে হাজীপুর এলাকায় গিয়ে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তা মেরামত করার সময় বসুন্ধরা গ্রুপের একটি কাভার্ডভ্যান সেকান্দারকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।