রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ৩শ পিস ইয়াবাসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। তার নাম আরিফুল ইসলাম (২০)।
আজ সোমবার সকাল ১০টায় চট্টগ্রাম থেকে চট্টলা এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে পৌঁছলে ওই যাত্রীকে তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
ঢাকা জিআরপি থানার ওসি আবদুল মজিদ এসব তথ্য জানান।
