দরজায় অনাহুত অতিথি কড়া নাড়ছে, আর দরজা খুলে দেখলেন গডজিলা সাইজের এক মনিটর লিজার্ড!
থাইল্যান্ডের এক বাসিন্দা এই অদ্ভুতুড়ে কাহিনীর সাক্ষী। শুধু তাই নয় অনাহুত সেই অতিথির ছবি ও ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন আত্তানাই থাইইউয়ানওং নামের এই ব্যক্তি।
ভিডিওতে দেখা যায় এক ব্যক্তিকে এটিকে আটক করার চেষ্টা করছে। ঠিক যেন বিড়ালের গলায় ইঁদুরের ঘণ্টা পড়ানোর মতো। এছাড়া আশেপাশের মানুষের চিৎকার চেঁচামেচি, গৃহপালিত কুকুরের ঘেউ ঘেউ সব মিলিয়ে যেন কোনো হলিউডি সিনেমার ক্লিপ।
তবে ব্যাংকক কোকোনাট নামের একটি ওয়েবসাইট জানিয়েছে, জায়ান্ট মনিটর লিজার্ডটি থাইল্যান্ডের এই বাড়ির নিয়মিত ‘অতিথি’ এবং তাকে সেলেনা নামে ডাকা হয়। পরবর্তীতে এটা আটক করে জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হয়। এনডিটিভি।
