মেয়েদেরকে স্কুলে 'মেয়েরা', 'তরুণী' বলে সম্বোধন করা যাবে না। যুক্তরাজ্য ভিত্তিক বেসরকারি স্কুলের প্রধান শিক্ষকদের সংগঠন 'গার্লস স্কুলস অ্যাসোসিয়েশন' (জিএসএ) এর প্রেসিডেন্ট সম্প্রতি শিক্ষকদের এ পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা এমন ডাকে বিব্রত বোধ করতে পারে। তাই তাদের কথা মাথায় রেখে স্কুল স্টাফদের উচিত সকলকে 'শিক্ষার্থী' বলে সম্বোধন করা।
গার্লস স্কুলস অ্যাসোসিয়েশনের সভাপতি ও অক্সফোর্ডের হেডিংটন স্কুলের প্রধান শিক্ষক ক্যারোলিন জর্ডান বলেন, সমাবেশ শেষে 'মেয়েরা পড়তে যাও' বলার পরিবর্তে শিক্ষকদের বলা উচিত ‘শিক্ষার্থীরা পড়তে যাও’। আমি মনে করি প্রতিবছর অনেক তরুণ তাদের লিঙ্গ পরিচিতি নিয়ে প্রশ্নের মুখে পড়ছে।
দ্য গার্ডিয়ান জিএসএকে নিয়ে লিঙ্গ সমা বিষয়ে সভা করে। সেখানে লিঙ্গ ভিন্নতা নিয়ে কাজ করা সংগঠন জেন্ডার ইন্টেলিজেন্সের চেয়ারম্যান জে স্টুয়ার্ট এ পরামর্শ দেন। দ্য গার্ডিয়ান।
