ফিলিস্তিনিদের খাবার পানিতে বিষ মেশানোর আহ্বান ইহুদি যাজকের

আপডেট : ২১ জুন ২০১৬, ১৭:০৫
ইসরায়েলের এক ইহুদি ধর্ম যাজক (র‍্যাবাই) অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের পানীয় জলে বিষ মেশাতে ইহুদি সেটেলারদের প্রতি আহ্বান জানিয়েছেন। অভিযোগ উঠেছে, ফিলিস্তিনিদের পশ্চিম তীর ছাড়াতে বাধ্য করার জন্য তিনি এই আহ্বান জানান। ইহুদি যাজকের এ আহ্বানের প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
 
ফিলিস্তিনের ইহুদি সেটেলমেন্টবিরোধী কর্তৃপক্ষ র‍্যাবাইয়ের এমন আহ্বানের বিষয়ে সতর্ক করে দিয়ে বলেছে, এর পরিণতি ভয়াবহ হতে পারে। একই সঙ্গে, এই ইহুদি যাজককে গ্রেফতারের দাবি জানিয়েছে তারা।
 
পশ্চিম তীরের সেটেলার যাজকদের চেয়ারম্যান শলোমো এমএলমাদ ফিলিস্তিনিদের পানি সরবরাহ ব্যবস্থায় বিষ মিশিয়ে দিতে সেটেলারদের প্রতি আহ্বান জানান।
 
সম্প্রতি পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিভিন্ন এলাকায় খাবার পানির লাইন কেটে দিয়েছে ইসরায়েলের পানি সরবরাহকারী কোম্পানি।  এর মধ্যেই ফিলিস্তিনের খাবার পানিতে বিষ মেশানোর আহ্বান জানালেন যাজক সোলায়মান।
 
এর আগেও ইহুদি যাজকরা ফিলিস্তিনিদের সম্পদ চুরি করা ও তাদের জয়তুন বাগান নষ্ট করার আহ্বান জানিয়ে ফতোয়া দিয়েছিল। সূত্র: ডেইলি সাবা