বিরোধিতার মধ্যে চীনের কুকুরের মাংস উৎসব শুরু

আপডেট : ২১ জুন ২০১৬, ১৯:১০
আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিরোধিতার মধ্যেও দক্ষিণ চীনে বিতর্কিত কুকুরের মাংস উৎসব শুরু হয়েছে। ইউলিনের ১০ দিন ব্যাপী এই উৎসবে ১০ হাজার বিড়াল ও কুকুর মেরে খাওয়া হবে।
 
এই আন্দোলনের বিরোধী অ্যাক্টিভিস্টরা বলেন, এই উৎসব অত্যন্ত নির্দয় এবং এর বিরুদ্ধে ১ কোটি ১০ লাখ স্বাক্ষর যোগাড় করা হয়েছে। স্থানীয় সরকারও জানিয়েছে, তারা এই উৎসবের আয়োজক নয়। স্থানীয় ব্যবসায়ীরা এই উৎসবের আয়োজক। উল্লেখ্য, ইউলিনের লিচু ও কুকুরের মাংস উৎসবে হাজারো মানুষের অংশগ্রহণ ঘটে। এই উৎসবে মানুষ কুকুরের মাংস, লিচু ও স্থানীয় মদ খেয়ে থাকে। 
 
চীন, দক্ষিণ কোরিয়া সহ বেশ কয়েকটি দেশে কুকুরের মাংস খাওয়ার ঐতিহ্য ৫০০ বছরের পুরোনো। স্থানীয় বিশ্বাস যে এই মাংস গ্রীষ্মে গরম কাটাতে সহায়তা করে। বিবিসি।