ব্রাসেলসে বোমা হামলার সতর্কতা, গ্রেফতার ১

আপডেট : ২১ জুন ২০১৬, ২০:৪৯
ব্রাসেলসের একটি শপিং সেন্টারে বোমা হামলার সতর্কতা জারির পর সেখানে সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। কর্তৃপক্ষ একথা জানায়।
 
আটককৃত ব্যক্তির কাছ থেকে একটি ভুয়া বোমার বেল্ট পাওয়া গেছে। বোমার বেল্টটিতে বিস্কুট ও লবন পাওয়া গেছে।
 
পুলিশ মুখপাত্রের বরাত দিয়ে বেলজিয়ামের সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, মঙ্গলবার ভোরে ‘সন্দেহজনক পরিস্থিতির’ ব্যাপারে পুলিশকে অবহিত করা হলে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় সিটি টু শপিং সেন্টারের আশপাশের রাস্তাগুলো বন্ধ করে দেয়া হয়। প্রসিকিউটর’স দপ্তর সূত্র জানায়, এ ব্যাপারে প্রধানমন্ত্রী চার্লস মিশেল জাতীয় সংকট মোকাবিলা কেন্দ্রের সাথে বৈঠক করছেন। সূত্র: এএফপি