ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রশাসনের শীর্ষ দুই পদে পরিবর্তন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. আখতারুজ্জামান এবং প্রো-ভিসি (প্রশাসন) পদে নিয়োগ পেয়েছেন আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের অধ্যাপক ড. নাসরীন আহমাদ।
বুধবার বিকেলে শিক্ষামন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। রাষ্ট্রপতি আব্দুল হামিদ এই নিয়োগ দেন। আগামী চার বছরের জন্য তারা এ পদে নিয়োগ পেলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের পদ দুটি গত ৯ জুন শূন্য হয়। পরে ওই দুই পদে দায়িত্ব পালন করেন ঢাবির ভিসি প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
