'অস্ত্র নিয়ন্ত্রণ বিল' প্রসঙ্গে আন্দোলনে ডেমোক্রেট কংগ্রেসম্যানরা

আপডেট : ২৩ জুন ২০১৬, ১১:১৪
 
যুক্তরাষ্ট্রের সিনেটে 'অস্ত্র নিয়ন্ত্রণ বিল' উত্থাপনের আগেই বাতিল করায় এবার আন্দোলনে বসেছে ডেমোক্রেট কংগ্রেসম্যানরা। তারা জানায়, দেশের অধিকাংশ জনগণের এই দাবি অবশ্যই পূর্নাঙ্গ ভোটের জন্য উপস্থাপন করতে হবে। তার আগ পর্যন্ত তারা তাদের অবস্থান ধর্মঘট বন্ধ করবে না।
 
ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওরল্যান্ডোর একটি পুরুষ সমকামী নাইট ক্লাবে ভয়াবহ হত্যাকাণ্ডের পর তারা এই আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের জন্য অনশন করছেন। এ বিষয়ে প্রতিনিধি পরিষদে অনশনকারীরা একটি বিল এনেছেন এবং সরকারি ও বিরোধী রিপাবলিকান দলের সমর্থনের জন্য তারা আবেদন জানাচ্ছেন।
কথিত 'নো ফ্লাই, নো গান' নামের এ বিল পাস হলে সন্দেহভাজন সন্ত্রাসীদের কাছে অস্ত্র বিক্রি নিষিদ্ধ করা হবে। জর্জিয়ার প্রতিনিধি পরিষদ সদস্য জন লুইসের নেতৃত্বে দুই ডজন সদস্য প্রতিনিধি পরিষদের মেঝেতে এ অনশনে বসেছেন। তারা স্লোগান দেন- বিল পাস না হওয়া পর্যন্ত তারা এই অনশন ভাঙবেন না।
 
জন লুইস দাবি করেন, 'আমাদেরকে ভোট দিন; আমাদেরকে ভোট দিতে দিন। আমরা এখানে এসেছি আমাদের দায়িত্ব পালন করার জন্য। আমরা কাজ করতে চাই।' তিনি আরো বলেন, 'আমেরিকার মানুষ কার্যকর পদক্ষেপ চায়, আমাদের কী সে সাহস আছে?' বিবিসি।