ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, 'পুলিশ কখনো ক্রসফায়ার করে না। তাদের কাজ হচ্ছে আসামিদের ধরে আইনে সোপর্দ করা।'
বৃহস্পতিবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, পুলিশ তথা আইন-শৃঙ্খলা বাহিনী এই সময় যাতে ছিনতাই রোধ এবং পেশাদার চাঁদাবাজরা যেন চাঁদাবাজি করতে না পারে সেজন্য কাজ করে আসছে। তারপরও কিছু কিছু জায়গায় এ ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। অথচ পুলিশ জনগণের জানমাল রক্ষার্থে সার্বক্ষণিক কাজ করছে। এ কাজ করতে গিয়ে আইনি কাঠামোর মধ্যে পুলিশ প্রয়োজনে গুলি করবে। সেক্ষেত্রে কোনো অপরাধীকে ছাড় দেয়া হবে না।
পরে আছাদুজ্জামান মিয়া গাবতলী বাসস্ট্যান্ড ঘুরে পরিবহন সংশিষ্ট এবং স্ট্যান্ডের লোকজনের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে অপরাধ রোধে পুলিশ সার্বক্ষণিক আছে বলে তিনি সবাইকে আশ্বস্ত করেন।
