মধ্য ও পূর্ব ইউরোপে সীমান্ত বেড়া বন্যপ্রাণীদের জন্য বড় হুমকি হয়ে উঠছে বলে এক গবেষণায় উঠে এসেছে। ২০১৫ সালে ইউরোপে শরণার্থী সংকট সৃষ্টির সময়ে পুরো ইউরোপে ৩০ হাজার কিলোমিটার কাঁটাতারের বেড়া তোলা হয়।
গবেষকরা জানিয়েছেন, এই কাঁটাতারের বেড়া মানুষের পাশাপাশি বিপন্ন প্রজাতির হরিণ, ভালুকের চলাচল বিঘ্ন ও মৃত্যুহার বৃদ্ধি করেছে। এই অস্থায়ী কাঁটাতার স্থায়ী হয়ে ওঠার সম্ভাবনার দিকে ইঙ্গিত করে বলা হয়, এতে বন্যপ্রাণীদের উপর দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে।
যুক্তরাজ্যের বাঙ্গোর বিশ^বিদ্যালয়ের গবেষক ড. ম্যাট হেওয়ার্ড বলেন, সিরীয় শরণার্থী সংকটের মধ্যে অনেক কাটাতারের বেড়া উঠেছে মধ্য ও পূর্ব ইউরোপের সীমান্তে। বন্যপ্রাণীরা এই বেড়া পার হতে গিয়ে আটকে যাচ্ছে। আর এতে তাদের মধ্যে বিচ্ছিন্নতাও বাড়ছে। সীমান্ত বেড়ার কারণে প্রাণীরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছে না এবং জীনগত বৈচিত্র্যতার সম্ভাবনা কমে যাচ্ছে। বিবিসি।
