চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ জিয়াংসুতে টর্নেডো ও শিলাবৃষ্টিতে কমপক্ষে ৯৮ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে কয়েকশ মানুষ।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বৃহস্পতিবার ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগে প্রদেশটির বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত ও ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রবল বৃষ্টি, শিলাঝড় ও টর্নেডোতে ইয়ানচেং শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং অনেক ঘরবাড়ির বিধ্বস্ত হয়েছে।
অনলাইন গণমাধ্যমে পোস্ট করা ছবিতে বিধ্বস্ত বাড়ি ও উল্টে যাওয়া গাড়িতে আহত মানুষজনকে পড়ে থাকতে দেখা গেছে। গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে রাস্তায় পড়ে আছে।
৭৮ মাইল বেগে ঝড়োবাতাস বয়ে যায় প্রদেশটির ওপর দিয়ে।
