তৃতীয় লিঙ্গকে সেনাবাহিনীর যে কোন পদে নিয়োগের অনুমোদন দিল মার্কিন প্রতিরক্ষা বিভাগ। দেশটির প্রতিরক্ষা সেক্রেটারি অ্যাশ কার্টার পূর্ববর্তী নিয়মকে 'পুরাতন' ও 'বর্তমান সময়ের সঙ্গে অসামাজস্যপূর্ন' বলে মন্তব্য করেছেন।
মার্কিন সেনাবাহিনীর পূর্ববর্তী নিয়ম অনুসারে তৃতীয় লিঙ্গে অধিকারি কেউ পাবলিক সার্ভিস সম্পর্কিত পদে নিয়োগ পাবে না। অর্থাৎ জনসম্পৃক্ত কাজগুলোতে তারা সেনাবাহিনীতে নিয়োগ পাবে না। কিন্তু সৈনিক হিসেবে নিয়োগ গ্রহণ করতে পারবে। কিন্তু পরিবর্তীত নিয়ম অনুসারে এখন থেকে সেনাবাহিনীর 'পাবলিক সার্ভিস' বিভাগেও কাজ করেত পারবে তারা।
এই বিষয়টি প্রথম সেনাবাহিনীর সজরে আসে এরিক ফেননিং মার্কিন সেনাবাহিনীর সেক্রেটারি পদ গ্রহণের পর। মার্কিন বাহিনীর ইতিহাসে সমকামী হিসেবে এত বড় পদে নিয়োগ পাওয়া প্রথম সদস্য তিনি।
২০১১ সালে সমকামী নারী ও পুরুষদের সেনাবাহিনীর পাবলিক সার্ভিসে যোগ দেয়ার ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় মার্কিন সেনাবাহিনী। নতুন এই সংশোধনির কারণে মার্কিন সামরিক বিভাগে নিয়োগ, শ্রনীবিন্যাস ও ইউনিফর্ম সহ বেশ কিছু কাজে পরিবর্তন আনতে হবে।
এদিকে দেশটির সেনাবাহিনীর এরূপ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তৃতীয় লিঙ্গের অধিকার রক্ষার বিষয়ে সচেতন সংগঠনগুলো। বিবিসি।
