অ্যান্ড্রয়েড নির্ভরতা কমাতে গোপনে নিজস্ব অপারেটিং সিস্টেম তৈরিতে কাজ করছে হুয়াওয়ে। তবে এ বিষয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো তথ্য দেয়া হয়নি। সংবাদ সংস্থা দ্য ইনফরমেশন এক প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রে বরাত দিয়ে এ খবর জানায়।
প্রতিবেদনে বলা হয়, প্রকল্পটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এতে রয়েছেন নকিয়ার সাবেক কর্মীসহ অ্যাবিগালি ব্রডি। আগে অ্যাপলের ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করতেন তিনি। গত বছর চীনের স্মার্টফোন নির্মাতা হুয়াওয়ে যোগ দিয়েছেন ব্রডি। তিনি নতুন ওএস সম্পর্কে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
অ্যাবিগালি ব্রডি হুয়াওয়ের ইমোশন ইউআই অপারেটিং সিস্টেম পরিবর্তনের চেষ্টা করছেন। তবে এর নতুন সংস্করণ সম্পর্কে কোনো তথ্য দেননি তিনি। ইমোশন ইউআই অ্যান্ড্রয়েডের মতোই একটি অপারেটিং সিস্টেম। নতুন সংস্করণটি অনেকটা অ্যান্ড্রয়েডের ম্যাটেরিয়াল ডিজাইনের মতোই কাজ করবে। সূত্র- এনডিটিভি।
