জম্মু-কাশ্মিরে ৮ সিআরপিএফ জওয়ান নিহত

আপডেট : ২৫ জুন ২০১৬, ২২:৩২
ভারতের জম্মু-কাশ্মিরের পুলওয়ামা জেলায় সন্ত্রাসীদের বন্দুক হামলায় কেদ্রীয় পুলিশ রিজার্ভ ফোর্সের (সিআরপিএফ) আট জওয়ান নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন।
 
ভারতের গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, চার জন সন্ত্রাসীর একটি দল বন্দুক নিয়ে সিআরপিএফ জাওয়ানদের গাড়িবহরে হামলা চালায়। এসময় আট জওয়ান পাল্টা গুলিতে দুই জন সন্ত্রাসী নিহত হয়। পালিয়ে যাওয়া দুই জনকে ধরতে সেখানে চিরুনি অভিযান চলছে।
 
ছয়টি গাড়ি নিয়ে ফায়ারিং অনুশীলন থেকে ফেরার পথে হামলার মুখে পড়ে সিআরপি এফ জওয়ানরা। আহতদের পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।