ইইউ ভেঙে যাওয়া অনিবার্য : জর্জ সরোস

আপডেট : ২৬ জুন ২০১৬, ১৪:১৭
 
ব্রিটিশ বিনিয়োগকারী ও ধনকুবের জর্জ সরোস বলেছেন, ব্রিটেনবাসী ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে যাওয়ার পক্ষে ভোট দেয়ার কারণে ইইউ জোটের ভেঙে যাওয়া 'বাস্তবে অনিবার্য' হয়ে উঠেছে। তবে এটি রক্ষায় সার্বিক পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন তিনি।
 
এর আগে বৃহস্পতিবারের গণভোটের আগে সরোস সতর্ক করে বলেছেন, গণভোটে ব্রেক্সিটের পক্ষে রায় গেলে ব্রিটেনের অর্থনীতিতে ধস নামবে। তিনি তার সর্বশেষ মন্তব্যে বলেছেন, গণভোটের সিদ্ধান্ত ব্রিটেনকে ক্ষতিগ্রস্ত করবে।
 
প্রজেক্ট সিন্ডিকেট ওয়েবসাইটের এক লেখায় সরোস বলেন, ইইউ ছাড়ার কারণে ব্রিটেন অন্যান্য দেশের তুলনায় ভালো থাকবে কি থাকবে না তার চেয়ে বড়ো কথা এর ফলে দেশটির অর্থনীতি ও জনগণ স্বল্প থেকে মাঝারি মেয়াদের মধ্যেই দুর্ভোগে পড়বে।
 
১৯৯২ সালে মুদ্রা বাণিজ্যে ব্যাপক মুনাফা করা সরোস বলেন, বেক্সিটের কারণে পাউন্ডের মূল্য ১৫ থেকে ২০ শতাংশ কমবে। অর্থনীতিতে যে পরিণাম তৈরি হবে তা ২০০৭-২০০৮ সালের আর্থিক মন্দার সাথে তুলনীয় হবে। এএফপি।