কারিগরি কলেজে ভর্তি শুরু

আপডেট : ২৬ জুন ২০১৬, ১৪:৩২
কারিগরি কলেজগুলোতে ভর্তি পরীক্ষার ফল অনলাইনে প্রকাশিত হয়েছে। এর মধ্য দিয়ে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। রবিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা জানান।
 
মন্ত্রী জানান, আগামী ৩০ জুন পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। এর পর অপেক্ষমাণ তালিকা থেকে ২-২৪ জুলাই পর্যন্ত ভর্তি হওয়া যাবে।
 
তিনি বলেন, এবার এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা কারিগরি কলেজগুলোতে ভর্তি হতে পারবে। দেশে ৪৯টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও ৬৬টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়রিং কোর্স চালু রয়েছে।