ফ্রান্সে বাংলাদেশী কমিউনিটির ব্যক্তিদের সম্মানে এক ইফতার ও সভা করেছে ফ্রান্স বাংলা প্রেস ক্লাব। বুধবার প্যারিসের গার্দো নর্দের এক অভিজাত রেস্টুরেন্টে এ ইফতার ও সভা অনুষ্ঠিত হয়।
প্রেস ক্লাবের সভাপতি নূরুল ওয়াহিদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহম্মেদ দীপের পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের হেড অফ চ্যান্সেরী মোহাম্মদ হযরত আলী। সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর শাহাদাত আলী, অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার জয়নাল আবেদিনসহ প্রবাসীদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে হযরত আলী বলেন, ফ্রান্সে বসবাসরত সব বাংলাদেশীকে ভেদাভেদ ভুলে দেশের কল্যাণে কাজ করার পরামর্শ দেন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সহ-সভাপতি ও প্রবাস বাংলার সম্পাদক অধ্যাপক অপু আলম । পরে বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মুনাজাত করা হয়। মুনাজাত করেন প্রেস ক্লাবের সহ সভাপতি নুরুল ইসলাম ।
