ভারতে ভক্ত নারীর চুমু খেয়ে বিব্রত কর্ণাটকের মুখ্যমন্ত্রী

আপডেট : ২৭ জুন ২০১৬, ১০:৪৯
 
ক্যামেরা আর শত মানুষের সামনে স্টেজে এসে বায়না ধরল ছবি তোলার। এরপর ছবি তোলা শেষে টুক করে একটা চুমু দিয়ে স্টেজ থেকে নেমে গেল সেই নারী। আর বিব্রতকর এক হাসি মুখ্যমন্ত্রী ও তার আশপাশের মানুষের মধ্যে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বেঙ্গালুরুতে কুরুবা সম্প্রদায় আয়োজিত একটি অনুষ্ঠানে গেলে এ ঘটনা ঘটে।
 
এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, স্থানীয় এক সাংবাদিক সেই নারী কর্নাটকের মুখ্যমন্ত্রীর প্রচণ্ড ভক্ত। নারীটির কাছে চুমু খাওয়ার কারণ জানতে চাইলে সে বলে, মুখ্যমন্ত্রীকে আমি প্রচণ্ড শ্রদ্ধা করে। ঠিক আমার বাবার মত। বাবার মুখে চুমু খাওয়া দোষের কিছু নয়।
 
এদিকে এই ঘটনা নিয়ে বেশ আলোচনা চলছে ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে অধিকাংশ মানুষ ঠাট্টা করছে মুখ্যমন্ত্রী অভিব্যক্তি দেখে। কেননা মুখ্যমন্ত্রীকে চুমু খাওয়ার পরপর সেই নারী সাংবাদিকে স্টেজ থেকে নেমে যায়। কিন্তু লাজুক এক হাসি নিয়ে স্টেজে বসে থাকতে হয় মুখ্যমন্ত্রীকে। এনডিটিভি।