কিছু দিন পর পর মধ্যবিত্তদের জন্য একঝাঁক নতুন স্মার্টফোন নিয়ে হাজির হয় মাইক্রোম্যাক্স। এবারও এর ব্যতিক্রম হয়নি। নিজেদের ইউনাইট সিরিজে নতুন দুটি স্মার্টফোন সংযোজন করল এই ভারতীয় প্রতিষ্ঠান। মধ্যবিত্তদের সাধ্যের মধ্যেই থাকছে এই স্মার্টফোন দুটির দাম। মাইক্রোম্যাক্স ইউনাইট ৪-এর দাম ৬ হাজার ৯৯৯ রুপি এবং ইউনাইট ৪ প্রো-এর দাম ৭ হাজার ৪৯৯ রুপি।
নতুন ফোন দুটির সবচেয়ে আকর্ষনীয় বিষয় হল, দুটি ডিভাইসেই খুব সহজেই ব্যবহার করা যাবে আঞ্চলিক ভাষা। এই স্মার্টফোন দুটিতেই প্রথম ইন্দাস ওএস ২.০ টেকনোলজি ব্যবহার করেছে মাইক্রোম্যাক্স। এর ফলে ১২টি ভিন্ন ভাষা ব্যবহার করতে পারবেন এই ফোনের গ্রাহকরা। এই ১২টি ভাষার মধ্যে ৬টি ভারতীয় আঞ্চলিক ভাষা থাকবে।
এর পাশাপাশি এই দুই স্মার্টফোনে রয়েছে আরও সব চোখ ধাঁধানো ফিচার।
মাইক্রোম্যাক্স ইউনাইট ৪ স্মার্টফোনে ৫ ইঞ্চি ডিসপ্লে, ১ গিগাহার্টজ প্রসেসর, ৫ মেগাপিক্সেল ক্যামেরা, ৭২০x১২৮০ পিক্সেল রেজ্যুলেশন, ১ জিবি র্যাম, ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ২৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।
মাইক্রোম্যাক্স ইউনাইট ৪ প্রো স্মার্টফোনে রয়েছে ৫ ইঞ্চি ডিসপ্লে, ১.৩ গিগাহার্টজ প্রসেসর, ৫ মেগাপিক্সেল ক্যামেরা, ৭২০x১২৮০ পিক্সেল রেজ্যুলেশন, ২ জিবি র্যাম, ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৩৯০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।
