ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ঢাকা শহরে অপরাধ করে পার পাওয়া যাবে না। মঙ্গলবার সকালে রাজধানীর মহাখালী বাস আন্তজেলা বাস টার্মিনালে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন।
আছাদুজ্জামান মিয়া বলেন, আগামী ছয় মাসে রাজধানী ঢাকায় সব ভাড়াটিয়াদের ডেটাবেজ (তথ্যভান্ডার) তৈরি কাজ শেষ হবে। বিদেশের উন্নত শহরের মতো কম্পিউটারের বাটনে চাপ দিয়ে তথ্য জানা যাচ্ছে। এরই মধ্যে ডেটাবেজ থেকে তথ্য পেয়ে অনেক অপরাধীকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।
ডিএমপি কমিশনার বলেন, ঘরমুখী মানুষের নির্বিঘ্নে যাতায়াতের জন্য ও ঈদের সময় রাজধানীর নিরাপত্তার জন্য পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। নগরীর মার্কেট, লঞ্চ-বাস টার্মিনাল ও রেলস্টেশনে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতি ও ঢাকা জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এই সভার আয়োজন করে।
